সিলেটে ট্রেনে কাটা পড়ে আ’লীগ নেতা নিহত

আপডেট : ১৫ অক্টোবর ২০২৩, ০৮:২৬ পিএম

সিলেট প্রতিনিধি: সিলেটের ফেঞ্চুগঞ্জে পারাবত ট্রেনের নিচে কাটা পড়ে আব্দুস শহিদ নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

রোববার (১৫ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার ইলাশপুর রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুস শহিদ সিলেটের জকিগঞ্জ উপজেলার দক্ষিণ খলাছড়া চানশ্রীকোনার মৃত আব্দুর রহিমের ছেলে। তিনি জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক।

সিলেট রেলওয়ে থানার ওসি শাফিউর ইসলাম পাটুয়ারী এসব তথ্য নিশ্চিত করেছেন।  

তিনি বলেন, রেলক্রসিংয়ে ঢাকা থেকে সিলেটগামী আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ওই ব্যক্তির মৃত্যু হয়। খবর পেয়ে জিআরপি পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

NC
আরও পড়ুন