জামালপুর প্রতিনিধি: স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ ও বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জামালপুরের সরিষাবাড়ীতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলার আওনা ইউনিয়নের কাশিনাথপুর এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতা প্রকৌশলী মাহবুবুর রহমান হেলালের সহধর্মিণী আওয়ামী লীগ নেত্রী ফাহমিদা বুলবুল কাকলি।

প্রধান অতিথির বক্তব্যে কাকলি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারী উন্নয়নে বিপ্লব ঘটিয়েছেন। আগামী নির্বাচনে নারীদের ভোট নৌকার ভোট, নারীদের ভোট শেখ হাসিনার ভোট। আগামী নির্বাচনে শেখ হাসিনাকে ৪র্থ বারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে দেখবো।
আওয়ামী লীগ নেত্রী আনোয়ারা বেগমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজু, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শামসুল আলম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাহাঙ্গীর আলম, আওনা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম প্রমুখ।

