কুড়িগ্রাম প্রতিনিধি: সন্ত্রাসীদের হামলায় কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ছিনাইহাট গ্রামের বিএসসি ইঞ্জিনিয়ার মাহমুদুল ফেরদৌস মামুনের মৃত্যুর ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সকালে ছিনাই বাজারে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেছে স্থানীয়রা।
এসময় বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু, ছিনাই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রজব আলী, রোকনুজ্জামান রোকন, বুলেট মিয়া, নিহত মামুনের পিতা ছবরুল হক, বড় ভাই মাহবুবুল ফেরদৌস রতন প্রমুখ।

