গণপরিবহন নেই ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক

আপডেট : ০৫ নভেম্বর ২০২৩, ০৩:৩৬ পিএম

টাঙ্গাইল প্রতিনিধি: দ্বিতীয় দফায় বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার অবরোধে রোববার (৫ নভেম্বর) সকাল থেকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক এলাকা প্রায় গণপরিবহন শূন্য। শনিবার রাতে ঢাকায় গাড়িতে অগ্নিসংযোগের ঘটনার পর থেকেই ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে গণপরিবহন চলাচল কমতে শুরু করে। পরে রোববার সকালে মহাসড়কটি গণপরিবহন শূন্য হয়ে পড়ে। 

তবে পণ্যবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশা, পিকাআপ ও ব্যক্তিগত যান চলাচল করতে দেখা গেছে।

এদিকে গণপরিবহন না থাকলেও রেলওয়ে স্টেশনসহ বাসস্ট্যান্ডগুলোতে যাত্রীদের বাড়তি কোন চাপ দেখা যায়নি। সংশ্লিষ্টরা বলছে, জরুরি প্রয়োজন ছাড়া কেউ গন্তব্যে যাচ্ছেন না। তাই যাত্রীর সংখ্যা তুলনামূলক অনেক কম।

মহাসড়কসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানগুলোতে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর কড়াকড়ি ও জোরালো টহল না থাকলেও কোথাও অপ্রীতিকর ঘটনা বা পিকেটিংয়ের খবর পাওয়া যায়নি।

SN
আরও পড়ুন