শরীয়তপুরে নদী থেকে মরদেহ উদ্ধার

আপডেট : ০৭ নভেম্বর ২০২৩, ০৬:৪৬ পিএম

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরের কৃ‌র্তিনাশা নদী থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পু‌লিশ। মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুর ১২টার দিকে আংঙ্গা‌রিয়া ইউ‌নিয়নের ম‌ল্লিক বা‌ড়ির সামনের কৃর্তিনাশা নদী থেকে অর্ধগ‌লিত মরদেহ‌ উদ্ধার করা হয়।

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মেজবাহ উ‌দ্দিন আহম্মেদ বিষয়‌টি নি‌শ্চিত করে বলেন, সকালে স্থানীয়রা নদীতে এক‌টি মরদেহ ভাসতে দেখে পু‌লিশকে খবর দেয়। পরে পু‌লিশ ঘটনাস্থল পরিদর্শন করে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহটি শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহের এখনো প‌রিচয় পাওয়া যায়‌নি।

IL
আরও পড়ুন