সীতাকুণ্ডে পানিতে ডুবে জমজ বোনের মৃত্যু

আপডেট : ১১ নভেম্বর ২০২৩, ১০:৫৩ এএম

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে পুকুরে ডুবে জমজ বোনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ নভেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার বার আউলিয়ায় কাজলীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

তারা হলো-একই গ্রামের মো. এরশাদের সাড়ে তিন বছরের মেয়ে সামিয়া সুলতানা স্নেহা ও সাফিয়া সুলতানা সিনটিয়া। 

প্রতিবেশী রমজান আলীর বরাতে ৮ নম্বর সোনাইছড়ি ইউনিয়নের চেয়ারম্যান মনির আহমদ জানান, বিকেলে ঘর থেকে খেলতে বের হওয়ার পর দুই বোনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। একপর্যায়ে সন্ধ্যার দিকে বাড়ির পাশে পুকুরে ভেসে উঠলে তাদের উদ্ধার করে স্থানীয় ভাটিয়ারী বিএসবিএ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

RA
আরও পড়ুন