তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বৃক্ষরোপনের কাজটা যেমন চ্যালেঞ্জ তেমনি তার চেয়ে বড় চ্যালেঞ্জ এর পরিচর্যা নিশ্চিত করা। সে কারনে প্রশাসনের মাধ্যমে যে এলাকায় বৃক্ষরোপন করা হবে সেখানের জনগনকে সম্পৃক্ত করে পরিচর্যার জন্য আমরা আলোচনা করছি।
সোমবার (২৭ জুলাই) সকালে বরিশাল সদর উপজেলার স্বনির্ভর খালের দুইপাশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে মন্ত্রী আরও বলেছেন-প্রকল্পটি যদি সুন্দরভাবে শেষ করতে পারি, তবে জাতি এ বৃক্ষরোপনের সুফল ভোগ করবে।
বরিশাল সফরের শুরুতেই পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি।
বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের স্বনির্ভর খালের দুই পাড়ে এ কর্মসূচির উদ্বোধনকালে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন বরিশালের বিভাগীয় কমিশনার খলিল আহমেদ, জেলা প্রশাসক মামুন খন্দকার সহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা।
পরে অতিথিরা খালের দুই পাড়ে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন। বৃক্ষরোপণ কর্মসূচি শেষে তথ্য ও সম্প্রচার মন্ত্রী সার্কিট হাউজ মিলনায়তনে বরিশাল বিভাগের সাংবাদিকদের কল্যাণে করণীয় বিষয়ক মতবিনিময় সভায় অংশগ্রহন করেন।
রাজবাড়ীতে বাস-মাহেন্দ্র-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে নিহত ২