বরগুনায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

আপডেট : ৩১ জুলাই ২০২৬, ০৯:৫৬ পিএম

বরগুনা সদর উপজেলার ২ নম্বর গৌরীচন্না ইউনিয়নের গৌরীচন্না হাই সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পাশে মৃধা বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একটি ঘরের আসবাবপত্রসহ ঘরে থাকা প্রায় সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৩টা ২০ মিনিটের দিকে সিপু মৃধার ঘরে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পুরো ঘরে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা প্রাথমিক ভাবে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে বরগুনা ফায়ার সার্ভিসে সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। 

স্থানীয়রা জানায়, পুড়ে যাওয়া ঘরটিতে ভাড়াটিয়া বসবাস করতেন। তবে সৌভাগ্যক্রমে অগ্নিকাণ্ডে কোনো মানুষের শারীরিক ক্ষয়ক্ষতি হয়নি। তবে ঘরে থাকা আসবাবপত্র ও অন্যান্য প্রয়োজনীয় মালামাল আগুনে পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

ফায়ার সার্ভিস সদস্যরা জানায়, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে বরগুনা সদর থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিষয়টি তদন্ত শুরু করেছেন। এব্যাপারে এখন পর্যন্ত ভাড়াটিয়া কিংবা বাড়ির মালিকের বক্তব্য পাওয়া যায়নি। 

MCH
আরও পড়ুন