‘শহীদের রক্তের মর্যাদা প্রাতিষ্ঠানিক রূপ দিতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ’

আপডেট : ০৫ আগস্ট ২০২৬, ০৬:১২ পিএম

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, যেই শহীদদের রক্তের বিনিময়ে আমরা ফ্যাসিবাদকে হটিয়েছি, সেই শহীদের রক্তের মর্যাদা প্রতিষ্ঠা করার জন্য দেশের অর্জিত গণতন্ত্রকে আমরা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য দৃঢ়প্রতিজ্ঞ থাকবো।

বুধবার (৫ আগস্ট) সকাল ১০টার দিকে নগরীর আমতলা মোড়ে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করার পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 

তথ্যমন্ত্রী আরও বলেন, এই শহীদ বেদির সামনে দাঁড়িয়ে আমাদের সরকার, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং দেশনায়ক তারেক রহমানের সরকারের পক্ষ থেকে জাতির সামনে আবারও শপথ উচ্চারণ করছি- যেই শহীদদের রক্তের বিনিময়ে আমরা বাংলাদেশ পেয়েছি, যেই শহীদদের রক্তের বিনিময়ে আমরা ফ্যাসিবাদকে হটিয়েছি, সেই শহীদের রক্তের মর্যাদা প্রতিষ্ঠা করার জন্য দেশের অর্জিত গণতন্ত্রকে আমরা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য দৃঢ়প্রতিজ্ঞ থাকবো। আপানদের সকালের সহযোগিতা কামনা করছি।

এ সময় বরিশালের বিভাগীয় কমিশনার, পুলিশের ডিআইজি, জেলা প্রশাসক, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার, পুলিশ সুপারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

MCH/AHA
আরও পড়ুন
সর্বশেষপঠিত