বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রের (বিএফডিসি) ঘাট এলাকায় অভিযান চালিয়ে ৬৯০ কেজি শাপলা পাতা ও গিটার মাছ জব্দ করেছে কোস্টগার্ড। জব্দকৃত মাছের আনুমানিক বাজারমূল্য ১৭ লাখ ২৫ হাজার টাকা। অভিযানকালে সংশ্লিষ্ট ব্যক্তিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. মো. সালমান বিন শওকতের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
কোস্টগার্ড সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিএফডিসি ঘাট এলাকায় মাছ আড়তে অভিযান পরিচালনা করে ৪৪০ কেজি শাপলা পাতা ও ২৫০ কেজি গিটার মাছ পাওয়া যায়। পরে এসব মাছ জব্দ করা হয়। জব্দ করা মাছের আনুমানিক বাজারমূল্য ১৭ লাখ ২৫ হাজার টাকা। কোস্টগার্ডের অভিযান টের পেয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা পালিয়ে যান। পরে পাথরঘাটা বন বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে জব্দ করা মাছ ধ্বংসের উদ্দেশ্যে মাটিতে পুঁতে ফেলা হয়।
স্থানীয়দের অভিযোগ, পাথরঘাটা ও উপকূলীয় এলাকায় নিষিদ্ধ ও বিপন্ন জলজ প্রাণী উদ্ধারের ঘটনা নতুন নয়। প্রতিবছর কোস্টগার্ড, বন বিভাগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ মাছ ও বন্যপ্রাণী উদ্ধার করা হয়। এর মধ্যে হাঙ্গর, ডলফিনসহ বিভিন্ন জলজ প্রাণীও রয়েছে।
কোস্টগার্ডের পাথরঘাটা দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. মো. সালমান বিন শওকত জানান, বিপন্ন জলজ প্রাণী ও মৎস্যসম্পদ রক্ষায় কোস্টগার্ডের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ছোট ভাইয়ের স্ত্রীর লাথিতে পল্লী চিকিৎসকের মৃত্যু
সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনায় উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত