রাঙামাটি শহরে ১১ বছর বয়সী এক শিশুকে সংঘবদ্ধ বলাৎকারের অভিযোগে ৪ কিশোরকে গ্রেপ্তার করেছে রাঙামাটি কোতয়ালী থানা পুলিশ।
বুধবার (৩ জুন) দিবাগত রাত প্রায় ১১টার দিকে শহরের রিজার্ভ বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটি কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসিম উদ্দিন।
গ্রেপ্তারকৃতরা হলো— দিহান (১৩), মো. কাউছার (১৪), তাহেরুল ইসলাম ওয়াহিদ (১৫) ও রাহাত (১৫)।
থানা সূত্র ও ভুক্তভোগীর স্বজনদের দাবি, কয়েকদিন আগে অভিযুক্তরা শিশুটিকে জোরপূর্বক বলাৎকার করে এবং ঘটনার ভিডিও ধারণ করে। পরে সেই ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে একাধিকবার তাকে একই ধরনের নির্যাতন করা হয়।
অভিযোগ রয়েছে, বুধবার সন্ধ্যায়ও অভিযুক্তরা শিশুটিকে ডেকে নিয়ে পুনরায় বলৎকারর চেষ্টা চালায়। এ সময় ভুক্তভোগী বিষয়টি তার অভিভাবকদের জানালে ঘটনাটি প্রকাশ্যে আসে। এই খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। পরে সংবাদ পেয়ে রাঙামাটি কোতয়ালী থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে ভিকটিমের দেয়া তথ্যানুযায়ী অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো. জসিম উদ্দিন জানিয়েছেন, আমরা এই ঘটনাটি জানার পরপরই ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে ভিকটিম শিশুটির দেয়া তথ্যানুসারে ৪ জনকে গ্রেপ্তার করেছি। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা চলমান রয়েছে।
গাইবান্ধায় বজ্রপাতে মা-ছেলের মৃত্যু