প্রধানমন্ত্রী তারেক রহমানের সাফারি পার্ক পরিদর্শন

আপডেট : ১৩ জুন ২০২৬, ০৮:১৪ পিএম

কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্কে আজ এক বিশেষ দিন কাটালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৩ জুন) সকালে পর্যটন নগরী কক্সবাজারে পৌঁছেই তিনি নিজে গাড়ি চালিয়ে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন।

প্রথমে খাল খনন কর্মসূচির স্থলে যান তিনি, যেখানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ তাঁর পাশে বসে ছিলেন। গাড়িতে আরও ছিলেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং সালাহউদ্দিন আহমেদের স্ত্রী হাসিনা আহমেদ।

এরপর প্রধানমন্ত্রী নিজেই গাড়ি চালিয়ে ডুলাহাজারা সাফারি পার্কে পৌঁছান। পার্কের মূল ফটকের সামনে তিনি একটি নাগলিঙ্গম গাছের চারা রোপণ করেন। পরিবেশবান্ধব এই প্রতীকী উদ্যোগে উপস্থিত জনতা উচ্ছ্বাস প্রকাশ করে। পরে তিনি পার্কের স্মারক বইয়ে স্বাক্ষর করেন, সঙ্গে স্বাক্ষর করেন ডা. জুবাইদা রহমানও।

সেখানে তাঁকে স্বাগত জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু এবং প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। পুরো সফরজুড়ে হাজার হাজার স্থানীয় মানুষ ও দলীয় নেতাকর্মীরা ফুল ছিটিয়ে এবং হাত নেড়ে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান।

ডুলাহাজারা সাফারি পার্ক বাংলাদেশের অন্যতম বৃহৎ বন্যপ্রাণী অভয়ারণ্য, যেখানে বিরল প্রজাতির পশুপাখি সংরক্ষিত রয়েছে। প্রধানমন্ত্রীর এই সফর পার্কের গুরুত্ব ও সংরক্ষণ কার্যক্রমকে নতুন মাত্রা দিয়েছে। স্থানীয়রা মনে করছেন, তাঁর আগমন পর্যটন শিল্পের উন্নয়ন এবং পরিবেশ সংরক্ষণে নতুন দিগন্ত খুলে দেবে।

এই সফরকে ঘিরে কক্সবাজারে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। সাধারণ মানুষ থেকে শুরু করে স্থানীয় নেতাকর্মীরা সবাই প্রধানমন্ত্রীর সঙ্গে একাত্ম হয়ে তাঁর প্রতি ভালোবাসা ও সমর্থন প্রকাশ করেন।

Attr/AHA
আরও পড়ুন