দশ দিনের রিমান্ডে ডেভিড ইমন

আপডেট : ০২ আগস্ট ২০২৬, ০১:১৭ পিএম

শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের পৃথক দুই মামলায় তাকে গ্রেপ্তার করে পুলিশ।

রোববার (২ আগস্ট) চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোতাসিম বিল্লাহর আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

রিমান্ডপ্রাপ্ত মোবারক হোসেন ইমন ফটিকছড়ির কাঞ্চননগর এলাকার মৃত মো. মুসার ছেলে।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. জুনায়েত কাউছার বিষয়টি নিশ্চিত করে জানান, ফটিকছড়ি থানায় দায়ের করা হত্যা ও অস্ত্র মামলায় আসামি ডেভিড ইমনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ প্রতিটি মামলায় ৭ দিন করে মোট ১৪ দিনের রিমান্ড আবেদন করে। আদালত শুনানি শেষে প্রতিটি মামলায় ৫ দিন করে মোট ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

MCH
আরও পড়ুন