সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ‘ভুয়া ফোনকল’ দেওয়ার একটি ভিডিওকে কেন্দ্র করে সৃষ্ট বিতর্কের পর নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন আহমেদ।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) গণমাধ্যমকে তিনি বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত ত্রিশ হাজার পরিবারকে সহায়তার অংশ হিসেবে দিয়াকুল যাই, তাদের দুর্দশার কথা শুনে দোহাজারী পৌরসভার সহকারী প্রকৌশলী নাঈমকে কল দিতে বলি। উনি রিসিভ করার পর তাকে সড়কটি দ্রুত সংস্কারের নির্দেশ প্রদান করি।
তিনি আরও বলেন, সম্প্রতি দেখতে পাচ্ছি- ভিডিওর প্রথম অংশ কেটে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। মোবাইলে কল বা মেসেজ আসা, বৃষ্টিতে ভেজার কারণে সেন্সর সমস্যা, কান থেকে মোবাইল দূরে নেওয়া বা অন্য যে কোনো কারণে আলো জ্বলতে পারে।
তিনি আরও বলেন, ভিডিও আংশিক প্রচার করে মিথ্যা অভিযোগ উত্থাপনকারীরা খারাপ রুচির পরিচয় দিচ্ছেন। অনেকে না জেনে বা না বুঝে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার দিচ্ছেন।
এর আগে গত ২০ জুলাই দোহাজারী পৌরসভার দিয়াকুল আশ্রয়ণ প্রকল্প এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেন সংসদ সদস্য জসিম উদ্দিন আহমেদ। বিতরণ শেষে উপস্থিত লোকজন তাদের চলাচলের রাস্তাটি পাহাড়ি ঢলে ভেঙে পড়ায় দ্রুত সংস্কারের অনুরোধ জানালে তিনি দোহাজারী পৌরসভার সহকারী প্রকৌশলী নাঈম উদ্দিনকে কল দেন। এমন ঘটনার একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়লে বিষয়টি আলোচনার জন্ম দেয়।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, এমপি জসিম মোবাইলে কথা বলার ডিসপ্লেতে আলো জ্বলে আছে, যা উপস্থিত জনতার সামনে কলের অভিনয় করে মিথ্যা আশ্বাস দিয়েছেন বলে ভিডিওটিতে দাবি করা হয়।
মাংস খেতে চাওয়ায় ছেলেকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার বাবা-মা
সংসদে হাসিনার 'যোগ্য প্রতিনিধি' রুমিন ফারহানা: রাশেদ খাঁন