শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির সভাপতি সেলিম শেখ ও সম্পাদক এমদাদুল হক

আপডেট : ১৪ জুন ২০২৬, ১০:০৬ পিএম

গাজীপুরের শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির ২০২৬-২০২৮ সালের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১৩ জুন) রাত ৮টায় সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত নির্ধারিত মাসিক সাধারণ সভা শেষে উপস্থিত সকলের সম্মতিতে ৯ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।

নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয় সেলিম শেখ (দৈনিক আমাদের কন্ঠ), সাধারণ সম্পাদক এমদাদুল হক (দৈনিক ভোরের দর্পণ) এবং সাংগঠনিক সম্পাদক এস এম জহিরুল ইসলাম (দৈনিক আমার দেশ)।

শ্রীপুর সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান ও শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির প্রধান উপদেষ্টা আবু বকর সিদ্দিক আকন্দ নতুন কমিটির নির্বাচিতদের নাম ঘোষনা করেন। নির্বাচিত অন্য সদস্যরা হলো সহ-সভাপতি নাঈম মেহেদী (ডেইলি বাংলাদেশ), যুগ্ন সম্পাদক রাকিবুল হাসান আকন্দ (দৈনিক শিরোমনি), কোষাধ্যক্ষ সাদেক মিয়া (দৈনিক আওয়ার বাংলাদেশ), কার্যনির্বাহী সদস্য আনিছুর রহমান শামীম (দৈনিক বাংলাদেশ বুলেটিন), তাজুল ইসলাম সানি (দৈনিক জবাবদিহী) এবং মাসুদ রানা (দৈনিক খবর সংযোগ)।

MCH/AHA
আরও পড়ুন