গাজীপুরের কাপাসিয়ায় ৪০ কেজি গাঁজাসহ ইসমাইল নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) টোক তদন্ত কেন্দ্রের পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।
পুলিশ জানায়, কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নির্দেশনায় টোক তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক মো. মাইন উদ্দিনের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপপরিদর্শক (এসআই) রফিকসহ পুলিশের একটি দল অংশ নেয়। এ সময় ইসমাইলের কাছ থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, আটক ইসমাইল মাদক কারবারের সঙ্গে জড়িত। তবে উদ্ধার হওয়া গাঁজা কোথা থেকে আনা হয়েছিল, এর সঙ্গে অন্য কেউ জড়িত কি না এবং তিনি কতদিন ধরে মাদক কারবারের সঙ্গে যুক্ত এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।
এ ঘটনায় ইসমাইলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
টোক তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক মো. মাইন উদ্দিন বলেন, মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে চলবে।
গোসল করতে গিয়ে নিখোঁজ নারীর মরদেহ উদ্ধার