নারায়ণগঞ্জে ট্রাকচাপায় ভ্যানচালকের মৃত্যু

আপডেট : ২০ জুন ২০২৬, ০৪:২২ পিএম

নারায়ণগঞ্জের সদর উপজেলার চর সৈয়দপুর এলাকায় ট্রাকচাপায় দুলাল মিয়া (৫৮) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। শনিবার (২০ জুন) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুলাল ঢাকার ডেমরার ডগাই এলাকায় বসবাস করতেন। ফ্রিজের ওয়েস্টেজ মালামাল ডেলিভারি দিতে এসে তিনি দুর্ঘটনার শিকার হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে রাস্তা দিয়ে যাওয়ার সময় শাহজালাল ট্রান্সপোর্ট কোম্পানির একটি ট্রাক দ্রুতগতিতে এসে ভ্যানগাড়িটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুলালের মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রাকচালক গাড়িসহ পালিয়ে যান।

নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান জানান, লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে। পলাতক ঘাতক ট্রাকচালককে শনাক্তের চেষ্টা চলছে।

MCH
আরও পড়ুন