গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ সংলগ্ন মাঠে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে মেলার উদ্বোধন করা হয়।
টুঙ্গিপাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলায় মোট ১২টি স্টল তৈরি করা হয়েছে। উদ্বোধন শেষে স্টলগুলো ঘুরে দেখেন অতিথিবৃন্দ।
আগামী ৪ জুলাই পর্যন্ত মেলা চলবে। এতে উপজেলার পাঁচ ইউনিয়ন ও পৌরসভার শতাধিক কৃষক-কৃষানী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল আলমের সভাপতিত্বে গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মো. মামুনুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার, সিনিয়র মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড়, কৃষি কর্মকর্তা রাকিবুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশলী প্রদীপ মজুমদার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মিঠুন সরকার প্রমুখ বক্তব্য রাখেন।
গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মো. মামুনুর রহমান বলেন, জলবায়ু পরিবর্তনের সাথে সাথে আধুনিক প্রযুক্তির মাধ্যমে টেকসই কৃষির বাস্তবায়ন করতে হবে। তাই পুরনো কৃষি ব্যবস্থাকে বাদ দিয়ে স্মার্ট কৃষিতে রূপান্তর করতে কাজ করে যাচ্ছে কৃষি বিভাগ। এতে নিরাপদ খাদ্য উৎপাদনের পাশাপাশি কৃষকের জীবনযাত্রার মান উন্নয়ন করা সম্ভব হবে।
ছাদ বাগানে ১১ জাতের আনার চাষ, সফলতার স্বপ্ন প্রবাসফেরত যুবকের
ইতালি প্রবাসী সেজে প্রেম, লঞ্চে ধর্ষণের পর থানায় ফেলে পালালো যুবক