গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের কর্মীদের গ্রেপ্তার করায় থানা ঘেরাও করে হামলা ও আগুন দিয়েছে ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। ছত্রভঙ্গ করতে টিয়ারসেল নিক্ষেপ করছে পুলিশ।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১০ নভেম্বর ও ১৫ নভেম্বর আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নাশকতার ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে টুঙ্গিপাড়া থানা পুলিশ। এ ঘটনাকে কেন্দ্র করে আসামিদের ছিনিয়ে নিতে টুঙ্গিপাড়া থানা ঘেরাও করেন নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। পরে পুলিশ বাধা দিলে ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ বাধে। এ সময় পুলিশের পক্ষ থেকে বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়া হয়।
পরে ছাত্রলীগের নেতাকর্মীদের ধাওয়ায় পুলিশ পিছু হটে। এরপর ছাত্রলীগের নেতাকর্মীরা থানার ভেতরে ঢুকে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ সময় পুলিশের বেশ কয়েকটি গাড়ি পুড়ে যায়।
থানায় অগ্নিসংযোগের ঘটনার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এসব ভিডিওতে হেলমেট পরা কয়েকজনকে দেশীয় অস্ত্র হাতে থানার ভেতরে ভাঙচুর চালাতে দেখা যায়। এ সময় তাদের ‘জয় বাংলা’ স্লোগান দিতেও শোনা যায়।
এ বিষয়ে কথা বলার জন্য পুলিশের বেশ কয়েকজন কর্মকর্তাকে ফোন করা হলেও তারা কল রিসিভ করেননি।
ইরানে পারিবারিক সম্মান রক্ষায় কিশোরীকে হত্যা, বাবা ও অধ্যক্ষ গ্রেপ্তার