মানিকগঞ্জে অভিযানে বেসরকারি তিন হাসপাতালের কার্যক্রম বন্ধ

আপডেট : ২২ জুলাই ২০২৬, ০৬:৪৭ পিএম
মানিকগঞ্জে স্বাস্থ্য সেবার মান নিশ্চিতে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযানে অনিয়ম থাকায় দুটি হাসপাতাল ও একটি ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম বন্ধ করে দেয় স্বাস্থ্য বিভাগ। 
 
বুধবার (২২ জুলাই) দুপুরের দিকে মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. আইভী ফেরদৌসের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। বন্ধ করে দেওয়া প্রতিষ্ঠান গুলো হলো,আল রাফী জেনারেল হাসপাতাল, যমুনা জেনারেল হাসপাতাল এবং মডার্ন ডায়াগনস্টিক সেন্টার। ​
 
জানা যায়, জেলা শহরে অবস্থিত আল রাফী জেনারেল হাসপাতাল ও যমুনা জেনারেল হাসপাতালের লাইসেন্স দীর্ঘদিন ধরে নবায়ন করা হয়নি। এছাড়া পরিদর্শনের সময় প্রতিষ্ঠান দুটিতে কোনো কর্তব্যরত চিকিৎসক ও লেবার রুম পাওয়া যায়নি। একই সঙ্গে এই তিনটি প্রতিষ্ঠানের প্যাথলজি ও ডায়াগনস্টিক বিভাগে নানা অনিয়ম ধরা পড়ে। এছাড়া মানিকগঞ্জ শিশু ও জেনারেল হাসপাতালকে মুচলেকা নিয়ে সতর্ক করা হয়েছে।
সিভিল সার্জন ডা. আইভী ফেরদৌস বলেন, মানিকগঞ্জের স্বাস্থ্য সেবাকে জনবান্ধব ও মানসম্মত করতে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। অনিয়মের কারণে তিনটি প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধসহ একটি প্রতিষ্ঠানকে মুচলেকা নিয়ে সতর্ক করা হয়েছে। 
MCH/AHA
আরও পড়ুন