সাভারে টোবাকোর গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

আপডেট : ০৫ আগস্ট ২০২৬, ০২:০১ পিএম

সাভারের আশুলিয়ার ব্রিটিশ আমেরিকান টোবাকো সিগারেটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয় ইউনিট কাজ করছে।

বুধবার (৫ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে নলাম এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। তবে বেলা ১টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে কাজ ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক হাফিজুর রহমান জানান, সকাল সাড়ে ৭টার দিকে নলামের ব্রিটিশ আমেরিকান টোবাকো গোডাউনে আগুন লাগে। এসময় প্রথমে খবর পেয়ে জিরাবো ফায়ার সার্ভিসের চার ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। 

পরে ডিইপিজেড ফায়ার সার্ভিসের আরও দুই ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে এসে যোগ দেন। তবে এখন আগুন নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে আসতে সময় লাগতে পারে বলে জানান তিনি।

MCH
আরও পড়ুন
সর্বশেষপঠিত