মাদারীপুরের ডাসার উপজেলায় একটি ফার্নিচারের দোকানে থাকা কেমিক্যালের ড্রাম খোলার সময় বিস্ফোরণে নজরুল ইসলাম শরীফ (১৩) নামের এক শিশু শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (৫ আগস্ট) সকালে উপজেলার গোপালপুর ইউনিয়নের পান্না খন্দকারের মিলের একটি কুটির শিল্প কারখানায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত নজরুল ইসলাম শরীফ (১৩) উপজেলার পশ্চিম বনগ্রামের হানিফ শরীফের ছেলে। সে মেদাকুল মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেণির শিক্ষার্থী ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয়রা জানান, বুধবার গোপালপুর এলাকায় কাঠের তৈরি কুটির শিল্প তৈরির কারখানায় কাজ করছিল নজরুল শরীফ। এ সময় গ্যারেজে থাকা কেমিক্যালের একটি ড্রামের মুখ খুললেই বিস্ফোরণ হয়। এতে তার শরীরের বিভিন্ন অঙ্গ ক্ষত-বিক্ষত হয়। আগুনে দগ্ধে দুই পা পুড়ে যায়। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের মা হ্যাপি বেগম জানান, তার দুই ছেলের মধ্যে বড় ছেলে নজরুল শরীফ ষষ্ঠ শ্রেণিতে পড়াতো। স্কুল বন্ধের দিনে মাঝেমধ্যে কারখানায় কাজ করতে যেত। এক মাস ধরে কারখানার কাজ করছিল। বুধবার কাজ করতে গিয়ে ড্রাম বিস্ফোরণে তার সন্তানের মৃত্যু হয়।
ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কাঠের তৈরি কুটির শিল্প কারখানায় কাজ করতে গিয়ে ড্রাম বিস্ফোরণে এক শিশু শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় কারখানার মালিক রবিউল ইসলাম আহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
নারীদের নিরাপদ যাতায়াতে চালু হচ্ছে বিশেষ বাস
পুলিশের অভিযানে ডাকাত সর্দার গ্রেপ্তার