যৌথ বাহিনীর অভিযানে মাদকসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

আপডেট : ১৭ জুন ২০২৫, ০৪:৫৬ পিএম

ফরিদপুর শহরের একটি ভাড়াবাসা থেকে মাদকসহ খালেদ মোহাম্মদ তূর্য (২৭) ও তার স্ত্রী আইরিন বেগমকে (২৬) গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। এ ঘটনায় থানায় মামলার পর ওই দম্পতিকে আদালতে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১৭ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালী থানার ওসি মো. আসাদউজ্জামান। সোমবার মধ্যরাতে শহরের ঝিলটুলী এলাকার একটি ভাড়া বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এ সময় ওই বাড়িটি তল্লাশি করে ৬০ পিচ ইয়াবা ও মাদক সেবনের বিভিন্ন উপকরণ জব্দ করা হয়। খালেদ মোহাম্মদ ও তার স্ত্রী শহরের চরকমলাপুর এলাকার বাসিন্দা।

যৌথ বাহিনীর অভিযান সূত্রে জানা যায়, তারা চরকমলাপুর এলাকার বাসিন্দা হলেও শহরের ঝিলটুলি এলাকায় বাসা ভাড়া নিয়ে ছিনতাইসহ সন্ত্রাসী কার্যকলাপ করে আসছিলেন। খালেদ মাহমুদের নামে ফরিদপুর কোতয়ালী থানায় একাধিক মামলা রয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ১টার দিকে ঝিলটুলির খালেদ মোহাম্মদের ভাড়াবাসায় অভিযান চালান যৌথ বাহিনীর সদস্যরা। এ সময় স্ত্রী আইরিনসহ খালেদ মোহাম্মদকে গ্রেপ্তার করা হয়। এসময় তল্লাশি চালিয়ে ইয়াবা ও মাদক সেবনের বিভিন্ন প্রকার আনুষাঙ্গিক দ্রব্য ও উপকরণ পাওয়া যায়। রাতেই তাদের কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়।

ফরিদপুর কোতয়ালী থানার ওসি আসাদউজ্জামান বলেন, খালেদ মোহাম্মদের বিরুদ্ধে ফরিদপুর কোতয়ালী থানায়, ডাকাতি, ডাকাতির চেষ্টা, ছিনতাই ও মদকসহ মোট পাঁচটি মামলা রয়েছে। সেনা ক্যাম্পের সহায়তায় গ্রেপ্তারের পর এ দম্পতির নামে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরেকটি মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

 

AA/AHA
আরও পড়ুন