টুঙ্গিপাড়ায় পদত্যাগের ঘোষণা দিলেন আওয়ামী নেতা 

আপডেট : ০৪ আগস্ট ২০২৫, ০৫:৫২ পিএম

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার বণি ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মফিজ শেখ দল থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।  

রোববার (৩ আগস্ট) টুঙ্গিপাড়া উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তিনি এ ঘোষণা দেন।

ভবিষ্যতে আর রাজনীতিতে যুক্ত হবেন না উল্লেখ করে মফিজ শেখ সংবাদ সম্মেলনে বলেন, শারীরিক নানাবিধ সমস্যার ও অসুস্থতা নিয়ে রাজনীতিতে সক্রিয় থাকা সম্ভব নয়। এ কারণে স্বেচ্ছায় আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে তিনি অবসর গ্রহণ করছেন।

এখন থেকে তার সঙ্গে আওয়ামী লীগের কোনো সম্পর্ক থাকবে না এবং আর কখনো তিনি রাজনীতি করবেন না বলেও উল্লেখ করেন মফিজ শেখ।

NJ
আরও পড়ুন