চুয়াডাঙ্গা ও বাগেরহাট জেলার পুলিশ সুপার পদে পরিবর্তন আনা হয়েছে। দুই জেলার বর্তমান পুলিশ সুপারকে বদলি করে নতুন দুই কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদের সই করা এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাগেরহাটের পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার ও চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানকে ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) বদলি করা হয়েছে।
অন্যদিকে, পুলিশ সদর দপ্তরের মো. জামিরুল ইসলামকে বাগেরহাট জেলার নতুন পুলিশ সুপার এবং বিশেষ শাখার (এসবি) মেহেদী শাহরিয়ারকে চুয়াডাঙ্গা জেলার নতুন পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।
ইয়েমেনে তীব্র সংঘর্ষ, ২৪ ঘণ্টায় ৮০ হুথি যোদ্ধা নিহত
শ্রীলঙ্কায় গণকবরের সন্ধান, মিললো ৫৭২ মানব কঙ্কাল