ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেলো ট্রাক, ২ জনের মৃত্যু

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩২ এএম

গাজীপুরে অরক্ষিত রেলক্রসিংয়ে ‘পঞ্চগড় এক্সপ্রেস’ ট্রেনের ধাক্কায় ডাম্প ট্রাক দুমড়ে-মুচড়ে চালকসহ দুই জনের মৃত্যু হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।  

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) মধ্যরাতে মহানগরীর দাক্ষিণখানে এ দুর্ঘটনা ঘটে। রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নাদিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

মো. নাদিরুজ্জামান জানান, রাত দেড়টার দিকে একটি ডাম্প ট্রাক অরক্ষিত রেলক্রসিংয়ে পার হওয়ার সময় ঢাকাগামী ‘পঞ্চগড় এক্সপ্রেস’ ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে। এতে ট্রাকটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই একজন নিহত হন। শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর আরও একজনের মৃত্যু হয়। 

বর্তমানে মরদেহ দুটি হাসপাতাল মর্গে রাখা হয়েছেন বলে জানান তিনি।

AHA
আরও পড়ুন
সর্বশেষপঠিত