সাতক্ষীরার আশাশুনিতে বিএনপির সাবেক আহবায়কের নেতৃত্বে সরকারি ইজারাকৃত জলমহল অবৈধভাবে দখলের অভিযোগ উঠেছে। এঘটনায় প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন করেছে স্থানীয় এক ভুক্তভোগী।
মঙ্গলবার (৯ জুন) দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন নাজিম উদ্দীন শেখ নামে এক ব্যক্তি ।
নাজিম উদ্দীন শেখ লিখিত অভিযোগে বলেন, গত ২৭ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে আশাশুনি নাটানা মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেড এর সভাপতি সঞ্জয় কুমার মন্ডল এর নামে আশাশুনি উপজেলা কাদন্ডা মৌজার হাড়িয়া নদী জলমহাল ১নং খতিয়ানের ৩২৪ ,৩২৬,৩২৮,৪১১,৪১৯,৫৬৫,৫৬৭ দাগের ৩৫ বিঘা ও একই মজার সলুয়া নদীর বাংলাদেশ সরকারের ১ নং খতিয়ানের ৬৭২,২১২২,২২২,২২৬ দাগের ৩২ বিঘা জলমহালটি ইজারা দেয়।
সংবাদ সম্মেলনে নাজিম উদ্দীন বলেন, সমিতির সভাপতিসহ ২৫ থেকে ২২জন ব্যক্তি ওই জলমহলটিতে মৎস্যচাষ করে ভোগদখল করে আসছিলাম। কিন্তু আইনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে আশাশুনি উপজলা বিএনপির সাবেক আহবায়ক হদায়তুল ইসলামের নেতৃত্বে তার পুত্র বিএনপি নেতা সরোয়ার আলম লিটন, হাফিজুল ইসলাম এর পুত্র জুয়েল, শাহানুর মিস্ত্রি এর পুত্র পলাশ, করিম মোড়ল এর পুত্র মোখলেছুর রহমান, হাবিবুল্লাহ (হাবিল), আজিজ মোড়ল এর পুত্র নুর ইসলাম, সুবাহান সানা এর পুত্র শফিকুল সানা, আরশাদ গাজী এর পুত্র তুহিন গাজীসহ কতিপয় ভূমিদস্যুরা গত ১৬ এপ্রিল বেআইনিভাবে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সলুয়া ও হাড়িয়া নদীর নেট পাটা কেটে ও বাঁধ ভাঙচুর করা সহ বিভিন্ন প্রজাতির মাছ ধরে লুটপাট করে। আনুমানিক ১৫ লক্ষ অধিক টাকার ক্ষতি সাধন করে।
তিনি অভিযোগ করেন, সেখানে থাকা তাদের লোকজনদের খুন জখমের হুমকি প্রদর্শন করে তাড়িয়ে দিয়ে তারা দখল নেয়।
নাজিম উদ্দীন আরও বলেন, সরকার বাহাদুরর কাছ থেকে বৈধভাবে ইজারা নিয়ে চাষাবাদ করছিলাম। আমাদের দলেরই কিছু ভুমিদস্যু শ্রেণির ব্যক্তির অবৈধ লোভের কারনে আমরা পথ বসার উপক্রম হয় পড়েছি। আমরা ধার দেনা করে জল মহলটি ইজারা নিয়ে মাছ ছাড়ছিলাম। সেখান থেকে কোন মাছ ধরতে পারনি। ফলে ঋণের বোঝা মাথায় নিয়ে চরম বিপাকে পড়েছি। আমাদের সমিতিভুক্ত কয়েকজন অন্ধ এবং প্রতিবন্ধী ব্যক্তিও রয়েছে। তারা সমিতির পক্ষ থেকে ওই ভমিদস্যুদের কবল থেকে জল মহলটি উদ্ধার পূর্বক আমাদের উপর হামলা ও মারপিটর তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের দাবিতে পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছে।
কক্সবাজারে ডাকাতির সময় মা-মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৬
কুমিল্লায় পুলিশের ওপর চালকদের হামলা সংঘবদ্ধ , গাড়ি ভাঙচুর
পটিয়ায় পুলিশের উপস্থিতিতে প্রেসক্লাবে ঢুকে সাংবাদিককে মারধর