ভারতের স্বাধীনতা দিবসে ভোমরা জিরো পয়েন্টে মিলনমেলা

আপডেট : ১৫ আগস্ট ২০২৬, ০৬:৫০ পিএম

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের জিরো পয়েন্টে ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ ও ভারতের ব্যবসায়ী এবং সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের মধ্যে এক সৌহার্দ্যপূর্ণ শুভেচ্ছা বিনিময় ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে ভোমরা-ঘোজাডাঙ্গা স্থলবন্দরের জিরো পয়েন্টে এই মিলনমেলার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উভয় দেশের ব্যবসায়ী সংগঠনের নেতা এবং সীমান্তরক্ষী বাহিনীর কর্মকর্তারা একে অপরকে ফুল ও মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানান।

​অনুষ্ঠানে ভারতের ঘোজাডাঙ্গা এক্সপোর্টার্স অ্যান্ড ইমপোর্টার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি জিয়াউল হক চৌধুরী ও সাধারণ সম্পাদক রাজু সাহাজি, ভোমরা স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি রামকৃষ্ণ চক্রবর্তী এবং সাধারণ সম্পাদক ওহিদুল ইসলামকে উত্তরীয় ও ব্যাজ পরিয়ে বরণ করে নেন। ভোমরা স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের পক্ষ থেকেও ভারতীয় ব্যবসায়ী নেতাদের ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।

​একই সময়ে ভোমরা বিজিবির কোম্পানি কমান্ডার আফজাল হোসেন ভারতের ঘোজাডাঙ্গা বিএসএফ ক্যাম্পের কর্মকর্তাদের সঙ্গে আনুষ্ঠানিক শুভেচ্ছা ও উপহার বিনিময় করেন।

​সৌহার্দ্য প্রকাশকালে দুই দেশের প্রতিনিধিরা আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণ, পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করা এবং সীমান্তের উভয় পাড়ের মানুষের মধ্যে সম্প্রীতি বজায় রাখার আশাবাদ ব্যক্ত করেন।

​উল্লেখ্য, ভারতের স্বাধীনতা দিবসের ছুটি উপলক্ষে এদিন ভোমরা স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে নিয়মিত আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম বন্ধ ছিল

MCH
আরও পড়ুন