ঝিনাইদহের মহেশপুরে অভিযান চালিয়ে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় একটি মোটরসাইকেল ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক মূল্য এক লাখ ৮০ হাজার টাকা।
বৃহস্পতিবার (২০ আগস্ট) ভোরে মহেশপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পাতিবিলা পুকুরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- পাতিবিলা পুকুরপাড়া এলাকার নুর কুদ্দুসের ছেলে মাসুম বিল্লাল (শান্ত) (৩৫) এবং মহেশপুরের জমিদারপাড়া এলাকার মনসুর আলীর ছেলে মো. হাবিবুর রহমান ওরফে হাবিব (৩২)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পাতিবিলা পুকুরপাড়া এলাকায় অভিযান চালিয়ে মাসুম বিল্লালের বসতঘরের সামনের ফাঁকা জায়গা থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়। পরে তল্লাশি করে তাদের কাছ থেকে ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার ৭২ বছরের সম্পর্কে ফাটল
দেড় হাজার টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত ৭