কৃষিজমির পাশে ময়লার ভাগাড়, প্রতিবাদে সড়ক অবরোধ

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৪ পিএম

ঝিনাইদহ সদর উপজেলার বৈডাঙ্গা এলাকায় কৃষিজমির পাশে পৌরসভার বর্জ্য ফেলার স্থান তৈরির উদ্যোগের প্রতিবাদে সড়ক অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা। 

সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের বৈডাঙ্গা বাজার এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।

অবরোধের কারণে ওই সড়কে যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। এতে মহাসড়কে চলাচলকারী যাত্রী ও চালকদের ভোগান্তিতে পড়তে হয়।

স্থানীয়দের অভিযোগ, ঝিনাইদহ শহর থেকে প্রায় ১৬ কিলোমিটার দূরে বৈডাঙ্গা এলাকায় কৃষিজমির পাশে পৌরসভার বর্জ্য ফেলার জন্য ভাগাড় তৈরির চেষ্টা চলছে। বিষয়টি বন্ধ করার জন্য সংশ্লিষ্টদের একাধিকবার জানানো হলেও উদ্যোগটি থামেনি। এর প্রতিবাদেই তারা মহাসড়ক অবরোধ করেন।

পরে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা ঘটনাস্থলে গিয়ে বিষয়টি নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলে বেলা ১১টার দিকে এলাকাবাসী অবরোধ তুলে নেন। এরপর ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

এমসিএইচ
আরও পড়ুন
সর্বশেষপঠিত