শ্যামনগরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩ পিএম

সাতক্ষীরার শ্যামনগরে বিআরটিসি বাসের ধাক্কায় শুভঙ্কর মন্ডল (২৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার বংশীপুর বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত শুভঙ্কর মন্ডল খুলনার কয়রা উপজেলার মহেশ্বরপুর এলাকার দুর্গা পদ মন্ডলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেল নিয়ে বংশীপুর বাজার এলাকা দিয়ে যাচ্ছিলেন শুভঙ্কর। এ সময় একটি দ্রুতগতির বিআরটিসি বাস পেছন থেকে তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

শ্যামনগর থানার উপপরিদর্শক (এসআই) অনুযোগ কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

এমইউ
আরও পড়ুন
সর্বশেষপঠিত