ঝিনাইদহের শৈলকূপায় ডাকাতির প্রস্তুতির সময় দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত ১টা ১০ মিনিটের দিকে উপজেলার উমেদপুর ইউনিয়নের পার্বতীপুর মাঠের মোড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- উপজেলার রয়েড়া গ্রামের মো. গহর আলীর ছেলে মো. খাইরুল ইসলাম (৪৮), রয়েড়া বাজার এলাকার মো. শফি মন্ডলের ছেলে মো. রাজন মন্ডল (২০) এবং দামুকদিয়া গ্রামের মো. আজাদ শেখের ১৬ বছর বয়সী ছেলে।
পুলিশ জানায়, অপরাধ দমন ও ডাকাতি প্রতিরোধে শৈলকূপা এলাকায় নিয়মিত নৈশকালীন টহল জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পার্বতীপুর গ্রামে অভিযান চালায় পুলিশের একটি টহল দল। এ সময় ডাকাতির প্রস্তুতি নেওয়ার অভিযোগে তিনজনকে আটক করা হয়।
পরে পথচারী ও নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে তাদের দেহ তল্লাশি করা হলে একটি রামদা, একটি চাইনিজ কুড়াল, একটি কেঁচি ও একটি পেরেক উদ্ধার করা হয়। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, কাঠের বাটসহ রামদাটির দৈর্ঘ্য ৩৩ ইঞ্চি, লোহার পাইপের বাটসহ চাইনিজ কুড়ালটির দৈর্ঘ্য ১৬ ইঞ্চি, কেঁচি ৫ ইঞ্চি এবং পেরেকটির দৈর্ঘ্য ৭ দশমিক ৫ ইঞ্চি।
শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করে বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে। অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
পুলিশ আরও জানায়, এ ঘটনায় শৈলকূপা থানায় সংশ্লিষ্ট আইনে একটি নিয়মিত মামলা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। অপ্রাপ্তবয়স্কের ক্ষেত্রে প্রযোজ্য আইন ও আইনগত বিধান অনুসরণ করা হচ্ছে।
মজিদের শেষ ঠিকানা এখন হাসপাতাল, রোগীরাই তার পরিবার!
মেধাবীদের দেশে ফিরিয়ে বিনিয়োগ বাড়াতে হবে: শিক্ষামন্ত্রী