নড়াইলের লোহাগড়া উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওয়ার্ড সাধারণ সম্পাদক মো. আজগর মোল্যা শারীরিক সংবাদ সম্মেলন করে দল থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। সংবাদ সম্মেলনে তিনি শারীরিক অসুস্থতা ও পারিবারিক সমস্যা কারণে পদত্যাগের তখা জানান।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যায় আজগর মোল্যা তার নিজ বাসভবন উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের কলাগাছি গ্রামে এ সংবাদ সম্মেলন করেন। তিনি কলাগাছি গ্রামের মৃত আহম্মাদ মোল্যার ছেলে।
সংবাদ সম্মেলনে তিনি জানান, লোহাগড়া উপজেলার ৪ নাম্বার নোয়াগ্রাম ইউনিয়নের ৯ নাম্বার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে ছিলেন। বর্তমানে তার বয়স ৭০ বছর। শারীরিক ভাবে খুবই অসুস্থ ও পারিবারিক সমস্যার কারণে আওয়ামী লীগের সকল প্রকার রাজনৈতিক কর্মকাণ্ড থেকে নিজ ইচ্ছায় পদত্যাগ করছেন। তিনি বলেন, ‘বয়সের কারণে আমি এই রাজনৈতিক জীবন সমাপ্ত করতে চাই।’ এসময় আজগত মোল্যার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
এনসিপি নেতার মাদক সেবনের ভিডিও ভাইরাল, দল থেকে বহিষ্কার
তুরাগ নদ থেকে নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার