সাতক্ষীরার শ্যামনগরে কাঠের কাজ করার সময় বজ্রপাতে শওকত গাজী (৫৫) নামের এক কাঠমিস্ত্রির মৃত্যু হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) দুপুরে উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের বন্যাতলা এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত শওকত গাজী প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাহুনিয়া লঞ্চঘাট এলাকার মৃত আব্দুল সামাদ গাজীর ছেলে। পেশায় কাঠমিস্ত্রি শওকত বিভিন্ন এলাকায় দিনমজুর হিসেবে কাঠের কাজ করতেন। তিনি পাঁচ সন্তানের জনক ছিলেন।
নিহতের চাচাতো ভাই আব্দুল খালেক জানান, শুক্রবার দুপুরে বন্যাতলা এলাকায় কাঠের কাজ করছিলেন শওকত। এ সময় হঠাৎ হালকা বৃষ্টি শুরু হয়। এর কিছুক্ষণ পর বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
প্রতাপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু দাউদ ঢালী শওকত গাজীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার করার দাবি