সাতক্ষীরার শ্যামনগরে নির্মাণাধীন ভবনের ছাদে কাজ করার সময় বিদ্যুৎস্পর্শে তৈয়েব আলী গাজী (৩৮) নামে এক রাজমিস্ত্রি মৃত্যু হয়েছে। নিহত তৈয়েব আলী গাজী ওই গ্রামের আব্দুল মজিদ গাজীর ছেলে। শনিবার (৮ জুন) সকাল ৮টার দিকে উপজেলার রমজাননগর ইউনিয়নের সোরা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
পারিবারিকসূত্রে জানা যায়, তৈয়েব আলী সকালে নির্মাণাধীন ওই ভবনের ছাদে রড বিছানোর সময় পাশে থাকা ১১হাজার ভোল্টেজের বিদ্যুতের তারে অসাবধানতাবশত রডের সংযোগ লাগলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে জানান, কারো কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

