সিংড়ায় বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে র‍্যালিও আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট : ১৮ জুন ২০২৬, ০১:৪০ পিএম

নাটোরের সিংড়া উপজেলায় বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ জুন) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি সচেতনতামূলক র‌্যালি বের হয়। 

পরে উপজেলা পরিষদ হলরুমে তামাকের ক্ষতিকর প্রভাব ও সুরক্ষায় বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাতের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সচিব শারফুল ইসলাম বুলবুল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিঠুন কুণ্ডু, কসমস-এর নির্বাহী পরিচালক মেহেরাজ মালা, উপজেলা ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক মিলন হোসেন, সিংড়া প্রেসক্লাবের সভাপতি এমরান আলী রানা,সিংড়া মডেল প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোতালেব হোসেন প্রমুখ।

YA
আরও পড়ুন