সিংড়ায় ২০ লক্ষাধিক টাকার অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

আপডেট : ২২ জুন ২০২৬, ০৫:২৭ পিএম
নাটোরের সিংড়ায় জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসআই) এর তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় ২০ লক্ষাধিক টাকার অবৈধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করে ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। 
 
সোমবার ( ২২জুন ) দুপুরে সিংড়া পৌরসভার সরকারপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রিফাত। অভিযানে জাল ব্যবহার ও বিক্রির দায়ে ৩ জনকে সাজা দেওয়া হয়।
 
এর মধ্যে একাব্বর হোসেন নামে একজনকে ২০ হাজার টাকা জরিমানা, শহীদুল সরদারকে ২ মাসের জেলসহ ৫ হাজার টাকা জরিমানা এবং রাজীব হোসেন নামে আরেকজনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে জব্দকৃত জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। 
এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন, উপজেলা কৃষি কর্মকতা খন্দকার ফরিদ, সিংড়া থানার ওসি রফিকুল ইসলামসহ এনএসআই-এর সদস্যরা উপস্থিত ছিলেন।
MCH
আরও পড়ুন