জয়পুরহাটের পাঁচবিবির বাগজানা ইউনিয়নের ঝিনাইল খাল খনন শেষে উভয় পাড়ে বৃক্ষরোপণ করলেন নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন।‘ ৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ’ মানননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ইজিপিপি প্রকল্পের আওতায় খালপাড়ে বৃক্ষরোপণ করা হয়।
উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণে এলাকার হতদরিদ্র ও দিনমজুর পরিবারের ১০৭'জন দৈনিক ৫'শ টাকা মজুরিতে কাজ করেন।
সোমবার (১৩ জুলাই) বিকালে মাঝিনা ব্রীজ সংলগ্ন ১.৮ কিমি দৈর্ঘ্য খালপাড়ে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন। ইতিপূর্বে জেলা প্রশাসক মহোদয় এ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পিআইও আবু বক্কার সিদ্দিক, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ জসিম উদ্দিন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ হাসান আলী, প্রকৌশলী মোঃ মোবারক হোসেন, পল্লী উন্নয়ন কর্মকর্তা আশরাফুল ইসলাম, বাগজানা ইউনিয়নের চেয়ারম্যান ও বিএনপি সভাপতি মোঃ নাজমুল হক, ইউপি সদস্য আবু সায়েম, কাওছার মন্ডল, আমিনুর ইসলাম আমু, বিএনপি নেতা মোঃ আনোয়ার হোসেন বাবু, স্থানীয় যুবদল নেতা মোঃ হযরত আলী, মোঃ সাদ্দাম হোসেন ও মেজবাউল উলুম মেজবা সহ অনেকেই।
গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল এক কাঠুরের