পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

আপডেট : ০৮ আগস্ট ২০২৬, ০৮:৩০ এএম

সিংড়ার চলনবিলে নৌভ্রমণে এসে পানিতে ডুবে আপন (১৩) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) দুপুরে চলনবিলে এই দুর্ঘটনা ঘটে।

মৃত আপন বগুড়ার নন্দীগ্রাম পৌরসভার দক্ষিণ পাড়ার আলমগীর হোসেনের ছেলে এবং নন্দীগ্রাম মা কেজি স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্র।

​স্থানীয় সূত্রে জানা যায়, ওই দিন দুপুরে নন্দীগ্রাম মা কেজি স্কুলের শিক্ষার্থীদের সাথে চলনবিলে নৌভ্রমণে আসে সিয়াম। আনুমানিক দুপুর ১টার দিকে চলনবিলে অসাবধানতাবশত নৌকা থেকে পানিতে পড়ে নিখোঁজ হয় সে। পরে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার অভিযান চালিয়ে দুপুর ৩টার দিকে তার মরা দেহ উদ্ধার করা হয়।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

MU/YA
আরও পড়ুন