বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম বলেছেন, চলনবিলের পর্যটন খাতকে নতুন রূপে সাজাতে প্রধানমন্ত্রীর নির্দেশে পরিদর্শনে এসেছি।
শনিবার (৮ আগস্ট) সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার দোবিলা ইসলামপুর ডিগ্রি কলেজ হলরুমে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
এর আগে চলনবিল অঞ্চলে ইকো ট্যুরিজম সমন্বিত প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলা অংশে অবস্থিত চলনবিলের মান্নান নগর এলাকা পরিদর্শন করেন।
মতবিনিময় সভায় পর্যটনমন্ত্রী বলেন, বাংলাদেশের বৃহত্তম বিল চলনবিলের নৈসর্গিক সৌন্দর্য পর্যটকদের আকৃষ্ট করে। চলনবিল অধ্যুষিত নাটোর, সিরাজগঞ্জ ও পাবনার বিভিন্ন স্থান ও এলাকা পুরাকীর্তিতে ভরপুর। এ ছাড়া বিলের জীববৈচিত্র্য দেখা ও জানার মতো অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, যা জাতীয় সম্পদ।
মন্ত্রী বলেন, সম্ভাবনাময় চলনবিলের পর্যটন খাতকে আরও দর্শনীয় ও যুগোপযোগী করতে বর্তমান সরকার সারাদেশের পর্যটন খাতের পাশাপাশি চলনবিলের পর্যটনকে আধুনিক ও সময়োপযোগী করতে নানা উদ্যোগ নিচ্ছে এবং তা বাস্তবায়নে কাজ করছে।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. আয়নুল হক, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. শামীমুজ্জামান এবং তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান।
সভায় সভাপতিত্ব করেন তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি স ম আফছার আলী। সভা সঞ্চালনা করেন সাবেক সাধারণ সম্পাদক আমিনুর রহমান টুটুল।
উল্লাপাড়ায় বিএনপি নেতার দলীয় পদ স্থগিত
এমপি সরোয়ার আলমগীর এর মা আর নেই
শৈলকুপায় কৃষকের মাঝে পেঁয়াজের বীজ বিতরণ