বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার রোধে ঘোড়াঘাটে জনসচেতনতামূলক সভা

আপডেট : ১৪ জুলাই ২০২৬, ০২:৪৭ পিএম

দিনাজপুরের ঘোড়াঘাটে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য, গুজব ও অপপ্রচারের বিস্তার রোধে জনসচেতনতা বৃদ্ধি এবং কার্যকর প্রতিরোধমূলক উদ্যোগ গ্রহণের লক্ষ্যে এক জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মাসুদ রানার সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ রুবানা তানজিন।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওসার শেখ, ওসি মো. শহিদুল ইসলাম, ঘোড়াঘাট সরকারি কলেজের অধ্যক্ষ এস. এম. মনিরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রিয়াঙ্ক কুন্ডু, উপজেলা প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আফজাল হোসেন, একাডেমিক সুপারভাইজার ধ্বীরাজ সরকার ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মাহফুজার রহমান লাবলু, ঘোড়াঘাট প্রেসক্লাবের সদস্য সচিব সুলতান কবিরসহ সরকারি কর্মকর্তা, শিক্ষক, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

বক্তারা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য, ছবি বা ভিডিও প্রচার বা শেয়ার করার আগে অবশ্যই সত্যতা যাচাই করা উচিত। বিভ্রান্তিকর তথ্য, গুজব ও অপপ্রচার রোধে সবাইকে সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তারা।

MCH/YA
আরও পড়ুন
সর্বশেষপঠিত