উপজেলা পর্যায়ে টেকসই ও সুপরিকল্পিত গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে দিনাজপুরের ঘোড়াঘাটে অনুষ্ঠিত হয়েছে কোর রোড নেটওয়ার্ক, সড়ক অধিকার ও তথ্য যাচাইকরণ বিষয়ক বিশেষ কর্মশালা।
বুধবার (২২ জুলাই) দুপুর ১২টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), ঘোড়াঘাট এই কর্মশালার আয়োজন করে। এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সহযোগিতায় পরিচালিত 'গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন (জিআইএস-ভিত্তিক)' কর্মসূচির অংশ হিসেবে এটি অনুষ্ঠিত হয়।
ঘোড়াঘাট উপজেলা প্রকৌশলী মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবানা তানজিন। প্রধান অতিথি হিসেবে এলজিইডি দিনাজপুরের নির্বাহী প্রকৌশলী মো. মাসুদুর রহমানের উপস্থিত থাকার কথা ছিল।
কর্মশালায় মূল বিষয়বস্তু উপস্থাপন ও বিশদ আলোচনা পরিচালনা করেন বেটস এর জিআইএস স্পেশালিস্ট প্রকৌশলী ফাহিম শাহরিয়ার। কারিগরি সহায়তায় ছিল পরামর্শক প্রতিষ্ঠান বেটস কনসালটিং সার্ভিসেস লিমিটেড।
আলোচনায় উপজেলার গ্রামীণ সড়কের সঠিক কোর রোড নেটওয়ার্ক নির্ধারণ, রাস্তার সার্বিক অধিকার সংরক্ষণ এবং ভৌগোলিক তথ্যাবলীর সঠিকতা যাচাইয়ের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এতে স্থানীয় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত থেকে তাঁদের মতামত প্রকাশ করেন।
শিবালয়ে পাহারাদারকে বেঁধে স্পিডবোটের ইঞ্জিন লুট
শিক্ষা ও কারিগরি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় সিঙ্গাপুর