দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে ফুলবাড়ী উপজেলায় বাসের চাকায় পিষ্ট হয়ে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে উপজেলার বটতলী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু শিক্ষার্থী শেফা মনি (৯) ফুলবাড়ীর নর্থ পয়েন্ট আইডিয়াল স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রী। সে ফুলবাড়ী পৌরসভার উত্তর সুজাপুরের ইস্তামুলের দ্বিতীয় সন্তান।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্কুলে যাওয়ার পথে সে তার মায়ের সঙ্গে রাস্তা পার হচ্ছিল। এ সময় দিনাজপুর থেকে আসা বগুড়াগামী মেইল বাসটি তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, বাসটিকে চিহ্নিত করতে তথ্য সংগ্রহ চলছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত
শিশু ধর্ষণচেষ্টা মামলায় বৃদ্ধের কারাদণ্ড