করতোয়ায় গোসলে নেমে প্রাণ গেলো কিশোরের

আপডেট : ২৭ আগস্ট ২০২৬, ০৮:৩৯ এএম

গাইবান্ধার গোবিন্দগঞ্জে করতোয়া নদীতে গোসল করতে নেমে আসিফ (১৪) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। বুধবার (২৬ আগস্ট) বিকেলে উপজেলার খলসী এলাকায় করতোয়া নদীতে এই ঘটনাটি ঘটেছে।

নিহত আসিফ উপজেলার কামারদহ ইউনিয়নের বকচর মধ্যপাড়া গ্রামের ফুলমিয়ার ছেলে।

সূত্র জানায়, বিকেলে ফুটবল খেলা শেষে কয়েকজনের সঙ্গে করতোয়া নদীতে গোসল করতে নামে আসিফ। একপর্যায়ে সাঁতার কাটার সময় নদীর পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয় সে। পরে স্থানীয়রা খোঁজাখুঁজি করে তার সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে নদীতে উদ্ধার অভিযান শুরু করে। ফায়ার সার্ভিসের ডুবুরিদল প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে নদী থেকে আসিফের মরদেহ উদ্ধার করে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এমইউ
আরও পড়ুন