গোবিন্দগঞ্জে শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট : ২৮ আগস্ট ২০২৬, ০৩:৫৯ পিএম

গাইবান্ধার গোবিন্দগঞ্জে মো. আবু সালেম বাবু নামে এক স্কুল শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার কাটাখালী বালুয়াহাট এলাকার ইউনিক ইন্টারন্যাশনাল স্কুলের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। তিনি উপজেলার দরবস্ত ইউনিয়নের মিরুপাড়া গ্রামের ইসাহাক মাওলানার ছেলে বলে জানাগেছে।

শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে উপজেলার  সাপগাছি-হাতিয়াদহ এলাকার একটি গাছ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, একটি গাছের সঙ্গে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ মোজাম্মেল হক জানান, স্কুলশিক্ষক মোঃ আবু সালেমের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। 

বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
আবু সালেমের মৃত্যুতে তার সহকর্মী, শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

MCH
আরও পড়ুন