ফুলবাড়ীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩২ পিএম

দিনাজপুরের ফুলবাড়ী রেল স্টেশন সংলগ্ন রেল ঘুমটি এলাকায় ট্রেনের নিচে কাটা পড়ে ইসাহাক উদ্দিন (৭০) নামের এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে।

নিহত ইসাহাক উদ্দিন ফুলবাড়ী পৌরসভা এলাকার ৬নং ওয়ার্ডের তেঁতুলিয়া আড়া গ্রামের মৃত ফজর উদ্দিনের ছেলে এবং সাবেক পৌর কাউন্সিলর শহিদুল ইসলামের বড়ভাই ছিলেন।

প্রত্যেক্ষদর্শীরা জানান, ঘটনার সময় রেল ঘুমটি সংলগ্ন এলাকা দিয়ে রেল লাইন পার হওয়ার সময় পঞ্চগড় থেকে ঢাকা গামী আন্তঃনগর পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ইসাহাক উদ্দিনের মৃত্যু হয়েছে।

ফুলবাড়ী রেল স্টেশন মাস্টার শওকত আলী ঘটনাটি নিশ্চিত করে জানান, ট্রেনে কাটা পড়ে মৃত্যুর খবর জানার পরপরই পার্বতীপুর জিআরপি থানা পুলিশকে জানানো হয়েছে। জিআরপি থানা পুলিশ ঘটনাস্থলে এসে আইনি প্রক্রিয়া নেবেন।

এমসিএইচ
আরও পড়ুন