মৌলভীবাজারের কুলাউড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় আহত হয়েছেন ১০ জন। এছাড়া এ ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত ৮টার দিকে কুলাউড়া শহরের উত্তর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
গ্রেপ্তারকৃতরা হলেন- জেলা এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এহসান জাকারিয়া, এনসিপি নেতা তোফায়েল আহমদ, সাহেল আহমদ, ফাহিম আহমদ জনি, সোহাগ মিয়া।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দলীয় আধিপত্য বিস্তার ও দীর্ঘদিনের অভ্যন্তরীণ মতবিরোধকে কেন্দ্র করে দুপক্ষের নেতাকর্মীদের মধ্যে হঠাৎ উত্তেজনা ছড়িয়ে পড়ে। বাগ্বিতণ্ডা একপর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে কুলাউড়া থানা পুলিশের একটি বিশেষ টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে উসকানি ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ঘটনাস্থল থেকেই মৌলভীবাজার জেলা এনসিপির যুগ্ম সিনিয়র আহ্বায়ক এহসান জাকারিয়াসহ পাঁচজনকে আটক করেছে। কুলাউড়া থানায় ১০ জনের নাম উল্লেখ করে মামলা করেছেন আহত এনসিপি নেতা তামিম আহমদ।
কুলাউড়া থানার ওসি শেখ জহিরুল ইসলাম মুন্না বলেন, বর্তমানে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনার মামলা হয়েছে। গ্রেপ্তার পাঁচজনকে আদালতে সোপর্দ করা হবে।
সৌদিতে নিহত ৭ জনের মরদেহ পৌঁছেছে নওগাঁয়