রংপুরে আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

আপডেট : ১৪ জুন ২০২৬, ০৩:২৬ পিএম

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় শহীদ শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় দুই পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড বহাল রেখে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই রায় প্রকাশ করে।

প্রকাশিত রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি হলেন পুলিশের এএসআই আমির হোসেন এবং কনস্টেবল সুজন চন্দ্র রায়। এছাড়া মামলার অন্য আসামিদের যাবজ্জীবনসহ বিভিন্ন মেয়াদে সশ্রম ও বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

২০২৪ সালের ১৬ জুলাই, রংপুরে কোটাবিরোধী আন্দোলনের সময়। ওই দিন পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ। তার দুই হাত ছড়িয়ে পুলিশের সামনে দাঁড়ানোর একটি ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে, যা দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে।

এই ঘটনার পর সারা দেশে বিক্ষোভ ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কারফিউ জারি করে। তবে আন্দোলনের তীব্রতা ধীরে ধীরে রাজনৈতিক সংকটে রূপ নেয়।

ঘটনার প্রায় ২০ দিন পর, ২০২৫ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকারের আওয়ামী লীগ পতন ঘটে।

AM
আরও পড়ুন