অনিসুল-সালমান ও সুমনসহ নতুন মামলায় গ্রেপ্তার ৫

আপডেট : ০৬ নভেম্বর ২০২৪, ১২:০৫ পিএম

জুলাই অভ্যুত্থান কেন্দ্রিক গণহত্যার ঘটনায় রাজধানীর মিরপুর ও উত্তরা পূর্ব থানার পৃথক দুই হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং পৃথক আরেকটি হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রীর বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক সংসদ সদস্য সায়েদুল হক সুমন, কামাল আহমেদ মজুমদার ও সাবেক সচিব জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার দেখানো হয়েছে। 

বুধবার (৬ নভেম্বর) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালত এ আদেশ দেন। এছাড়াও তাদের সবাইকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। এদিন পুলিশ ও সেনাবাহিনীর কড়া নিরাপত্তা বলয়ে আসামিদের আদালতে হাজির করা হয়। 

পরে মিরপুর থানার হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, খিলগাঁও থানার হত্যা মামলায় ব্যারিস্টার সুমন, লালবাগ থানার মামলায় সাবেক সচিব জাহাঙ্গীর আলম এবং উত্তরা পূর্ব থানার হত্যা মামলায় আনিসুল হককে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তারা। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাদের গ্রেপ্তার দেখান।

SN/FI
আরও পড়ুন
সর্বশেষপঠিত