তুরাগে ছাত্রলীগের ৭ মরদেহের খবর নিয়ে পুলিশ সদর দপ্তরের বক্তব্য

আপডেট : ২৭ জুন ২০২৬, ০৯:০৩ পিএম

সামাজিক যোগাযোগমাধ্যমে ‘তুরাগ নদীতে ছাত্রলীগের সাত নেতাকর্মীর মরদেহ ভাসছে’ শিরোনামে প্রচারিত তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

শনিবার (২৭ জুন) সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসাইন জানান, এ ধরনের কোনো ঘটনার খবর পুলিশের কাছে নেই। তিনি বলেন, তুরাগ নদীতে আওয়ামী লীগ-ছাত্রলীগের সাত নেতাকর্মীর লাশ ভাসার দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে যে তথ্য ছড়ানো হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে জনমনে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা।

পুলিশ সদরদপ্তর আরও বলেছে, একটি মহল পরিকল্পিতভাবে এমন গুজব ছড়িয়ে আইনশৃঙ্খলা বাহিনীর মনোবল ক্ষুণ্ণ করার অপচেষ্টা চালাচ্ছে। এ ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য সাধারণ জনগণকে আহ্বান জানানো হয়েছে।

এছাড়া যারা এই ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে তাদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে পুলিশ।

Attr/AHA
আরও পড়ুন